প্রকাশিত: Sun, Mar 19, 2023 2:11 AM
আপডেট: Tue, Apr 28, 2026 8:02 PM

আরাভকে দেশে আনার চেষ্টা চলছে

পুলিশের বিরুদ্ধে মাহির অভিযোগ তদন্ত করে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইমরুল শাহেদ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে একটি এতিমখানায় খাবার বিতরণ শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। চ্যানেল২৪ 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন একটা অভিযোগ আসে তখন তদন্ত করতে হয়। মাহির বক্তব্য সঠিক কি না কিংবা পুলিশ যেটা করেছে সেটি সঠিক কি না- তদন্তেই বের হয়ে আসবে। মন্ত্রী বলেন, আমি শুনেছি গাজীপুরের কমিশনার মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে মাহি কিছু বক্তব্য দিয়েছেন। এ জন্য মামলা হয়েছে। আমি সব কিছু জানি না, শুনেছি। এটা ভালো করে জেনে আমি বলতে পারব।  এনবি

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলামকে ফেরানোর উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের সহায়তায় তাকে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা চলছে। ইতোমধ্যে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব